Add

Tuesday, 12 January 2016

নবনিতার নববর্ষ

ভোরের রাস্থা ধরে নবনিতা নামের মেয়েটি হেটে বাসায় ফিরছে। সুর্যের আলো যেনো একটু একটু করে গড়িয়ে পড়ছে নবনিতার সারা গায়ে । শীতের সকালে কাঁচা রোদের উষ্ঞতা শরিল মন দুটাই ছুয়ে যায়।
না ! আজ নবনিতার বেলায় তেমনটা হচ্ছে না । মেয়েটা কেমন একটা ঘোড়ে আচ্ছন্ন। সকালের কাঁচা রোদ, পাখির ডাক,ব্যস্থ ঢাকার ফাকা রাস্থা কোন কিছুই তাকে বিমোহিত করছে না।
মধ্যবিত্ত পরীবারের মেয়ে নবনিতা। সাধা সিধে জিবন। কোন আত্মিয়র বাসা ছাড়া বছরে বড়জোর হাতে গোনা কয়েক রাত বাসার বাইরে থাকা হয় নবনিতার। তাও কোনো বিশেষ বান্দবির বিয়ে টিয়ে থাকলে ।
ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারের ছাত্রি নবনিতা। এর আগে কোন দিন এরকম করে থার্টি ফাস্ট নাইট প্রত্যক্ষ করে নি।
কিছু অতি বিলাশি বন্ধু আর বান্দবির প্ররুচনায়, আর কৌতুহলি মনের কৌতুহল বসত নবনিতা থার্টি ফাস্ট পার্টিতে যাওয়া।
কি আর হবে নিজেদের মধ্যতো! সাবিহা, নন্সি, আহেলি, সাব্বির, সানী ..…… সবাইকেইতো সে চেনে। ক্লাসমেট ভালো বন্ধুও বটে।
গতকাল বিকেলে বান্দবীর গায়ে হলুদে যোগদেওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়েছিল সে। মাকে দেওয়া কথা খুব ভোরে বাসায় ফিরবে।  ফিরছেও তাই, একেবারে কাক ডাকা ভোরে। নবনিতা হাটছে, একের পর একটা পদক্ষেপে বাসার দিকে এগিয়ে চলেছে সে।
এর আগেও বহুবার বাসায় ফিরেছে । কখনো এতোটা অসস্থি লাগেনি। আজকে কেমন যানি সব হারানোর একটা ভয় কাজ করছে  মনে। ভয় নাকি লজ্জা ঠিক বুজতে পারছে না নবনিতা। চোখের সামনে বার বার ভেসে উটছে গতরাতের দৃশ্য গুলো। কত পরিচিত বন্ধুরা কেমন করে হিংশ্র হয়ে গেলো।
এটাইকি থার্টি ফাস্ট ? ওআক থু!!!!!
কল্পনার দ্বার প্রসন্ন হয় নবনিতার। আচ্ছা বাকি বান্দবীদেরো কি একি অনুভুতি হচ্ছে?
নাকি ধনি ঘরের মেয়েদের অনুশূচনা থাকতে নেই ! ওরাতো বেশ ইনজয় করছিলো। মধ্যবিত্ত ঘরের মেয়ে বলে তার এমন অনুশোচনা ! এরকম আর কত যে ভাবনা উকি দিয়ে যায় তার মনে।
সবুজ রঙ্গের গেইট দেখে ঘোর কাটে নবনিতার ।
৩ তলা বাসার ৩য় তলায় ওরা ভাড়া থাকে। সিড়ি বেয়ে ৩য় তলার বাম পাশের কলিংএ ওর হাত। কলিং টিপার সাহস পেলো না। কোন মুখে মায়ের সামনে দাড়াবে!  মাকি বুঝতে পারবে তার মেয়ে সর্বস্ব হারিয়ে বাসায় ফিরেছে?
সবকিছু শুনে কেমন অনুবতি হবে মায়ের?............

নবনিতা এখন আরো একতলা উপড়ে, বাসার ছাদে একেবারে পশ্ছিম উত্তর কোনে ।
বন্ধ চোখে খালি পায়ে কাদের ওর্ণাটা ঠিক করতে করতে এগিয়ে চলে, আরেকটু প্রান্তে ..…… আরেকটু... প্রান্তে .….........

ধুরুম করে কিছু একটা উপর থেকে নিছে পরার শব্দে ঘুম ভাঙ্গে মায়ের। মোমাইলটা হাতে নিয়ে ‍ডিসপ্লেতে দেখলেন সময় সাতটা ত্রিশ মিনিট।
মেয়েটা সারারাত বিয়ে বাড়িতে, কি খেয়েছে! কোথায় ঘুমিয়েছে! ভাবতে ভাবতে  বাম পাশের সবুজ বোতামটার দিকে চলে যায় তার বৃদ্ধাঙ্গুল ।
ও প্রান্ত থেকে ভেসে আসে অতি পরিচিত একটি কন্ঠ ।
 এই মুহুর্থে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটুপর আবার চেষ্টা করুন।
মা সবুজ বোতামটা চেপেই যাচ্ছেন ..……